Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আমিন ও সাকিবকে আ ট ক করলো র‌্যাব

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আমিন ও সাকিবকে আ ট ক করলো র‌্যাব

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২৬ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। একজন সহযোগী পালিয়ে যায়।

Manual4 Ad Code

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থানকালে তারা জানতে পারে যে, গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।

Manual8 Ad Code

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের ব্যবহৃত একটি সাদা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আল আমিন (২৪) ও একেই এলাকার মৃত শাহীন মিয়ার ছেলে মো. সাকিব খান (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের এবং জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলমা সোহাগ।

শেয়ার করুন