Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাত পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০১:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
গভীর রাত পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ঘড়ির কাঁটায় রাত তখন ২টা ৫৫ মিনিট। চারদিকে যখন নিস্তব্ধতা, তখনও কর্মমুখর রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়। সেখানে দলীয় গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৮) এপ্রিল বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হয় গুলশানের দলীয় কার্যালয়ে। এসময় মনোনয়ন বোর্ডে প্রধানমন্ত্রী ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর প্রার্থীরা সাক্ষাৎকার দেন।

Manual3 Ad Code

এদিন রাত ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তখনও সাক্ষাৎকার চলমান।

Manual3 Ad Code

শেয়ার করুন