Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একজন খুনিরে কাঠগড়ায় দেখলাম, চোখে শান্তি লাগছে: তনুর বাবা

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
একজন খুনিরে কাঠগড়ায় দেখলাম, চোখে শান্তি লাগছে: তনুর বাবা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা। কুমিল্লা আদালত প্রাঙ্গণ থেকে বের হচ্ছেন সোহাগী জাহান ওরফে তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম আর ভাই আনোয়ার হোসেন (রুবেল)। দূর থেকেই বোঝা যাচ্ছিল তাঁদের চোখেমুখে কিছুটা স্বস্তির ছাপ। গণমাধ্যমকর্মীদের দেখে তনুর বাবা ‘বিচার চাই বিচার চাই, খুনিদের বিচার চাই’ বলে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তিনি বলে উঠলেন, ‘তনু খুনের ১০ বছর পার হয়েছে। এই ১০ বছর পর একজন খুনিরে আজ কাঠগড়ায় দেখলাম। আমার চোখে শান্তি লাগছে।’

Manual3 Ad Code

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় প্রথমবারের মতো এক আসামি গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হকের আদালতে গ্রেপ্তার সাবেক সেনাসদস্যকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন। রিমান্ড শুনানি শেষে সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ঢাকায় নিয়ে যায় পিবিআই।

Manual2 Ad Code

এর আগে মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুরকে আটক করেন পিবিআইয়ের সদস্যরা। এরপর তাঁকে তনু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার বর্তমানে ৫২ বছর বয়সী হাফিজুর রহমান ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। তনু হত্যার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন তিনি।

Manual3 Ad Code

পিবিআইয়ের সদস্যরা আদালত ত্যাগ করার পর আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সঙ্গে কথা বলেছেন তনুর বাবা, মা ও ভাই। তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমি কখনো বিচারের আশা ছাড়ি নাই। আশায় ছিলাম একদিন না একদিন খুনিরার বিচার হইব। যাক অবশেষে একটা খুনি ধরা পড়ল। আমার মেয়েরে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে তারা। আমি তারার ফাঁসি চাই। দেশবাসী যেন কইতে পারে তনু হত্যার ফাঁসি হইছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন