Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত, স্ত্রী আহত

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত, স্ত্রী আহত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

মালয়েশিয়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী।

মুজাহিদ মিল্লাদ (২২) ও নাফিসা তাবাসসুম আবিদা (২০) নামে এ দম্পতির বাড়ি হবিগঞ্জে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে ‘এমইএক্স’ মহাসড়ক ধরে কুয়ালালামপুর আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

Manual1 Ad Code

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসার বরাতে ‘দ্য স্টার অনলাইন’ লিখেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ৩১ বছর বয়সী এক সেনা সদস্য গাড়ি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িকে সামনে থেকে ধাক্কা দেন।

Manual6 Ad Code

ট্রাফিক পুলিশ বলছে, অপর গাড়িতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে আসছিলেন। এদের মধ্যে মুজাহিদ মিল্লাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন তার স্ত্রী ও গাড়ির চালক। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় সেনা সদস্য ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন।

Manual1 Ad Code

ওই সেনা ‘মাত্রাতিরিক্তি মদ্যপান’ করেছিলেন জানিয়ে পুলিশ বলছে, সড়ক পরিবহন আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন