Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়’ সিলেটে বইমেলা বাতিল করে দিল পুলিশ

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়’ সিলেটে বইমেলা বাতিল করে দিল পুলিশ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলার অনুমোদন আগের রাতে বাতিল করে দিয়েছে মহানগর পুলিশ। শুক্রবার থেকে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা ছিলো।

তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই মেলার অনুমোদন বাতিল করে দেয় পুলিশ। যদিও এরআগে পুলিশের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজনের পূর্বের দেয়া অনুমোদন বাতিল করা হলো।

Manual5 Ad Code

এদিকে, এর আগে পুলিশের অনুমোদন পেয়ে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলো প্রকাশক পরিষদ। শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণসহ সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছিলো। হঠাৎ করে আগের রাতে মেলার অনুমোদন বাতিল করায় ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন প্রকাশকরা।

আয়োজকরা জানান, এই মেলায় ঢাকা ও সিলেটের ২০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিচ্ছিলো। ইতোমধ্যে ঢাকার প্রকাশনী প্রতিষ্ঠানগুলো সিলেটে চলে এসেছে। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

মেলার আয়োজক সংগঠন প্রকশক পরিষদ জানায়, অন্তবর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তবর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে প্রকশক পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান সিলেটটুডেকে বলেন, আমরা মেলার সকল আয়োজন শেষ করে ফেলেছি। ৯০% স্টলের কাজ শেষ। ঢাকা থেকে আমাদের অনেক স্টল চলে এসেছে। কিন্তু হঠাৎ অনুমোদন বাতিল করায় আমরা মানসিক ও আর্থিক দুইভাবেই ক্ষতির মুখে পড়লাম।

মেলার আয়োজন বাতিল প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সিলেটটুডেকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার অনুমোদন বাতিল করা হয়েছে।

সিলেটে কী বইমেলা আয়োজনের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই- এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে উর্ধতন কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছেন। আমি এর বেশি কিছু বলতে পারবো না।

Manual6 Ad Code

জানা যায়, প্রকাশক পরিষদের এই মেলায় অংশ নেওয়া দু একজন প্রকাশকের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসর’ অভিযোগ এনে মেলা বন্ধের প্রচারণা চালাচ্ছিলো একটি গোষ্ঠি।

Manual6 Ad Code

শেয়ার করুন