Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত পূর্বাচলের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

বৈঠক শেষে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রশাসনিক জটিলতার কারণে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হচ্ছিল। বিশেষ করে পুলিশি নিরাপত্তা, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন উন্নয়নসহ নানা সেবা দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল।

এই সিদ্ধান্ত কার্যকর হলে পূর্বাচল এলাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, মশক নিয়ন্ত্রণসহ আধুনিক নগরসেবা সহজলভ্য হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হবে।

Manual3 Ad Code

এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিত করতে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত করা প্রয়োজন। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। এসব যুক্তি বিবেচনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে।

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন