Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম পরওয়ার

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম পরওয়ার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের হায়েনার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

গোলাম পরওয়ার অভিযোগ করেন, শিবিরকে গুপ্ত বলা হচ্ছে। অথচ ১৭ বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল।

তিনি আরও বলেন, সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে যারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তারাই গুপ্ত। বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতারা ১৭ বছর রাজনীতি করতে পারেনি, এখন তারা উদয় হয়েছে-তারাও গুপ্ত। শিবিরকে নিয়ে এই সমস্ত প্রচার মিথ্যা-গুজব।

Manual8 Ad Code

শেয়ার করুন