Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধু

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে বৌভাতে বরকে অকটেন উপহার দিলো বন্ধু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৌভাত অনুষ্ঠানে বিয়ের উপহার হিসেবে ৫ লিটার অকটেন দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বর সুমনের বন্ধুরা। শুক্রবার (২৪ এপ্রিল) শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় সুমন পালের বৌভাত অনুষ্ঠানে এই ব্যতিক্রমী উপহারটি উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

Manual3 Ad Code

গত মঙ্গলবার (২১ এপ্রিল) সুমন পালের সঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার আয়োজিত বৌভাত অনুষ্ঠানে স্বজন ও অতিথিরা নানাবিধ উপহার ও নগদ অর্থ নিয়ে এলেও, বর সুমনের ঘনিষ্ঠ বন্ধুর আনা ৫ লিটার অকটেনের বোতল সবার নজর কাড়ে। সুসজ্জিত তিনটি প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল নিয়ে আসার বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি অনেকে একে ‘সময়োপযোগী উপহার’ বলেও অভিহিত করেছেন।

উপহারদাতা রাজেশ ভৌমিক জানান, ঘনিষ্ঠ বন্ধু সুমনের বিয়েতে ব্যতিক্রম এবং আলোচিত কিছু উপহার দেওয়ার চিন্তা থেকেই তারা এই অভিনব উপায় বেছে নেন। বর্তমানে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই তারা ৫ লিটার অকটেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই উপহার নিয়ে যে এলাকায় এত বেশি আলোচনা ও সাড়া পড়বে, তা তারা আগে থেকে কল্পনাও করেননি।

Manual5 Ad Code

ব্যতিক্রমী এই উপহারের প্রতিক্রিয়ায় বর সুমন পাল আনন্দ প্রকাশ করে জানান, তার ব্যক্তিগত একটি মোটরসাইকেল রয়েছে এবং বর্তমানে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য একটি কাজ। বন্ধুদের দেওয়া এই অকটেন উপহারটি তার দৈনন্দিন যাতায়াতে খুবই কাজে লাগবে। বিয়ের প্রচলিত উপহারের বাইরে এমন ব্যবহারিক উপহার পেয়ে তিনি বেশ খুশি এবং এটি তার বৌভাত অনুষ্ঠানের স্মৃতিকে আরও বিশেষ করে তুলেছে।

Manual6 Ad Code

শেয়ার করুন