Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট র‌্যাবের কব্জায় মা ন ব পা চা র চক্রের দুই সদস্য

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট র‌্যাবের কব্জায় মা ন ব পা চা র চক্রের দুই সদস্য

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

মানবপাচার চক্রের দুই সদস্যকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯।

সোমবার (২৭ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে (রবিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোড়া ইউনিয়নের আলীপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার পশ্চিমবাগ এলাকার আলী আকবরের ছেলে সোহাগ মিয়া (২৫) ও মৃত নিহার মনির ছেলে রুমান মিয়া (৩৬)।

 

Manual6 Ad Code

র‌্যাব জানায়, আজমিরিগঞ্জের শিবপাশা এলাকার বাসিন্দা ইমন চৌধুরীকে (২০) ইতালী পাঠানোর নামে ২০ লাখ টাকার মৌখিক চুক্তি করে সোহাগ ও রুমান। নগদ তিন লাখ টাকা দেওয়ার পর গত বছরের  ৯ জুলাই সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের মূল দালাল সামায়ুন মোল্লা বাকী টাকার জন্য চাপ দিলে ইমনের পিতা রুমান মিয়ার হাতে নগদ ১২ লাখ টাকা প্রদান করেন। পরে তারা আবার ইমনকে লিবিয়ার পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে আরও টাকা চাইলে ভিতসন্ত্রস্ত হয়ে তার বাবা ছেলের সাথে কথা বললে ছেলে জানায় বাকী টাকা না দিলে তারা তাকে মেরে ফেলবে।তার বাবা অত্যাচার না করে ছেলেকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে জমি বন্ধক দিয়ে আরও তিন লাখ টাকা তুলে দেন। এরপর থেকে রুমান ও সোহাগ যোগাযোগ বন্ধ করে দেয়। ইমনের পরিবারের সদস্যরাও তার কোনো খোঁজ পান নি। তবে গত বছরের ১ অক্টোবর সামায়ুন মোল্লার আপলোড করা একটি ভিডিওতে তারা দেখেছেন লিবিয়ার মরুভূমিতে ৩৫ জন ছেলে মৃত পড়ে আছে। ইমনের বর্তমান অবস্থা কি? বেঁচে আছে না মারা গেছে? বেঁচে থাকলে কোন অবস্থায় আছে? এসবের কিছুই জানেন না তার পরিবারের লোকজন।

Manual2 Ad Code

তার পিতা বাদী হয়ে আজমিরিগঞ্জ  থানায় একটি অভিযোগ (নং ১৫/১২১/ ২৩/১২/২৫) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সোহাগ ও রুমানকে গ্রেপ্তারে সক্ষম হয়।

 

Manual4 Ad Code

তাদের দুজনকেই আজমিরিগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন