Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের বিভ্রান্তি দূর করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।সোমবার (২৭ এপ্রিল) সরকারের উচ্চপর্যায়ের সূত্র ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার মেয়াদ কমানো হয়নি, বরং পূর্বঘোষিত এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর সুরক্ষা পাবেন।

সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, বর্তমান সরকার ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ৬ মাস কমিয়ে দিয়েছে এবং আগামী ১০ আগস্টের পর তিনি আর এসএসএফ নিরাপত্তা পাবেন না। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এই তথ্যটি সঠিক নয়।

Manual5 Ad Code

গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি নতুন প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৮০-আইন/২০২৬) জারি করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশটি (এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬) ‘অক্ষুণ্ণ রাখা’ হয়েছে। ১০ ফেব্রুয়ারির ওই আদেশে ড. ইউনূসকে তার ক্ষমতা হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

Manual7 Ad Code

২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ৪৬-আইন/২০২৬ অক্ষুণ্ণ রাখিয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং, প্রযোজ্য ক্ষেত্রে, প্রধান উপদেষ্টা-কে তাহাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর অথবা পদত্যাগ করিবার তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে ৬ (ছয়) মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করিল।’

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ২৩ এপ্রিলের এই আদেশের মাধ্যমে ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার সময়কাল কমানো হয়নি। মূলত ১০ ফেব্রুয়ারির আদেশে বর্ণিত ১ বছরের সুবিধাটি শুধুমাত্র ড. ইউনূসের ক্ষেত্রে কার্যকর থাকবে। আর নতুন আদেশে বর্ণিত ৬ মাসের নিরাপত্তার বিষয়টি পরবর্তী সময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Manual2 Ad Code

আইনগত দিক বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী জানান, প্রজ্ঞাপনে যেহেতু পূর্বের আদেশ অক্ষুণ্ণ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তাই ড. ইউনূসের বিশেষ নিরাপত্তা সুবিধা নিয়ে আইনি কোনো জটিলতা নেই। এটি মূলত ভবিষ্যতের সরকার প্রধানদের নিরাপত্তা কাঠামোর একটি স্থায়ী পরিবর্তন, যা ড. ইউনূসের জন্য প্রযোজ্য বিশেষ সুযোগকে স্পর্শ করবে না।

এ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদগুলোতে দাবি করা হয়েছিল যে, ড. ইউনূসের নিরাপত্তা ১০ আগস্টের পর তুলে নেওয়া হবে। কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পূর্বনির্ধারিত প্রটোকল ও এসএসএফ সুরক্ষা পাবেন।

শেয়ার করুন