Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

admin

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জন জেলা প্রশাসক (ডিসি), যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual3 Ad Code

পদোন্নতিপ্রাপ্ত ডিসিরা হলেন— মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম), মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (পটুয়াখালী)।

Manual5 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথমে এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

পদোন্নতির তালিকায় নিয়মিত ব্যাচ হিসেবে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন, ২১ ও ২২ ব্যাচের ৩৩ জন এবং ২৪ ব্যাচ থেকে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

শেয়ার করুন