Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ০২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ০২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন পরিষদের নাম বদলে যাচ্ছে। দীর্ঘদিনের আইনী লড়াই শেষে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এক রায়ে নাম পরিবর্তনের এ প্রক্রিয়া অচিরেই শুরু হচ্ছে। রায় অনুযায়ী ‘তিলপাড়া’ নাম পরিবর্তন হয়ে এই ইউনিয়নের নামকরণ হবে ‘দাসউরা’ ইউনিয়ন পরিষদ।

Manual6 Ad Code

সূত্র জানায়, গত ৩ মার্চ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ নাম পরিবর্তন সংক্রান্ত সর্বশেষ এ রায় প্রদান করেন। রায়ের সংক্ষিপ্ত কপি সিলেটের স্থানীয় সরকার বিভাগে জমা দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর জেলা ও উপজেলা প্রশাসন নাম পরিবর্তনের জোরালো প্রক্রিয়া শুরু করবেন বলে জানা গেছে। দাসউরা গ্রামের মজির উদ্দিন এই মামলার বাদী। নাম পরিবর্তন সংক্রান্ত একাধিক মামলা নিম্ন আদালত, উচ্চ আদালত হয়ে শেষ পর্যন্ত রায়ে গড়িয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মামলাটি শেষ পর্যায়ে ছিল। তবে রায় হওয়ার বিষয়টি অবগত নয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, মামলা এবং রায় সম্পর্কিত কোন বিষয় জানা নেই।

Manual4 Ad Code

বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত তিলপাড়া ইউনিয়নের আয়তন প্রায় ৬৬৬৬ একর এবং জনসংখ্যা প্রায় ২০ হাজার। ২৪টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত। ঐতিহাসিক নানকার আন্দোলনের জন্য তিলপাড়া ইউনিয়ন সুপরিচিত।

শেয়ার করুন