Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরের আছাঁন খাঁ গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৫:১২ অপরাহ্ণ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ০৫:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরের আছাঁন খাঁ গ্রেপ্তার

Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে সিকন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে জরিফ হোসেন আছাঁন খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গাঁও নিজ বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ও ওসমানীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা।

জানা গেছে, দুই পক্ষের উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পূর্ব বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে হামলা, ভাঙচুর, অবৈধ অস্ত্র প্রদর্শনম, গুলাগুলি এবং পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। গত ২১ জুলাই একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন ও ওয়াহিদুর হোসেনর বাড়িতে হামলা, ভাংচুর ও গুলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় জরিফ হোসেন আছাঁন খাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস.আই আব্দুল কাদির।

Manual2 Ad Code

শেয়ার করুন