Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

admin

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অনুষ্ঠিত হবে। যা অনুষ্ঠিত হবে বিপিএলের আদলে। প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণি বা চারদিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি– তিন ফরম্যাটের প্রতিযোগিতাই একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে থাকবে।

Manual4 Ad Code

ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগে ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভেবেছে বিসিবি। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটের নতুন এই কাঠামোয় সরাসরি বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে।

Manual8 Ad Code

সে উপলক্ষ্যে আজ (রোবরার) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সমন্বিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে। শুরুতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম ‘ডি থ্রি ট্রফি’ নামে হতে পারে। ডি থ্রি ট্রফির মানে হচ্ছে ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট।

টি-২০ সংস্করণের মাধ্যমে এই ট্রফি শুরু হবে আগামী ১২ ডিসেম্বর, বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৩০ ডিসেম্বর ফাইনাল। টুর্নামেন্টে অংশ নিতে পারে সুনিশ্চিত ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

Manual8 Ad Code

শেয়ার করুন