Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন, এমপি’র সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

admin

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন, এমপি’র সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ ‘পরিদর্শন কক্ষ’-এর উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

এ সময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংসদ এমরান আহমদ চৌধৃুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উদ্বোধনকালে সংসদ সদস্য এমরান চৌধুরী বলেন- বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এই পরিদর্শন কক্ষটি চালুর মাধ্যমে সাধারণ মানুষের এখন খুব সহজেই তাদের যেকোনো সমস্যা বা উন্নয়নমূলক বিষয়ে এমপির সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে।

Manual1 Ad Code

এর আগে প্রধান অতিথি হিসাবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এড. এমরান আহমদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে পৃথক এসব সভায় রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল, উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। এসব সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ, শিক্ষা, যানজটসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Manual2 Ad Code

কোনো রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কোনো অন্যায় করা যাবে না জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এমরান চৌধুরী বলেন- জনগণকে কখনো কষ্ট, জনগণের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না।
সড়ক যোগাযোগ অবস্থার উন্নয়নের লক্ষে বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে জানিয়ে সাংসদ এমরান চৌধুরী বলেন- কুশিয়ারা নদীর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সাথে আমাদের দুরত্ব ও সময় কমে আসবে।

প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে এমপি প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে এখানে প্রবাসীরা অর্থায়ন করবে সরকার সে পরিবেশ তৈরী করবে।

Manual2 Ad Code

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির বিষয়টি সভায় তুলে ধরেন সাংসদ এমরান চৌধুরী।

শেয়ার করুন