Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ০১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ০১:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে যে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় নতুন সড়ক ও সেতু নির্মাণ এবং পুরোনো সড়ক পুনর্বাসনের কাজ করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

Manual5 Ad Code

সভায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

Manual3 Ad Code

সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সংসদ সদস্য এস এম ফয়সল, আবু মনসুর সাখাওয়াত হাসান ও শাম্মী আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এর আগে মন্ত্রী হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন