Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এয়ারপোর্ট সড়কে প্রশাসনের বিশেষ অভিযান

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:২১ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এয়ারপোর্ট সড়কে প্রশাসনের বিশেষ অভিযান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও সড়ক পরিবহন আইন নিশ্চিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার (০৪ অক্টোবর) রাতে নগরীর এয়ারপোর্ট সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

প্রশাসন জানায়, অভিযানকালে ৯টি মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও যানবাহনের ট্যাক্স টোকেন হালনাগাদ না থাকায় জরিমানা করা হয়েছে। এ সময় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

Manual4 Ad Code

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসুমা আহমেদ লুনা।

Manual4 Ad Code

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে দুর্ঘটনা রোধ ও সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন