Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

admin

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচটি জোড়া গোলে রাঙালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লুইস সুয়ারেজও তাল মিলিয়ে করলেন জোড়া গোল। যাতে ভর করে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

Manual7 Ad Code

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে সর্বোচ্চ ২৩তম গোল করলেন মেসি। গত মৌসুমেও ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্টের পর ইন্টার মায়ামির অধিনায়ক এমএলএসে বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন। লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দু’বার এই পুরস্কার জেতা মেসি এবারও আছেন দুর্দান্ত ফর্মে।

চারদিন আগে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলা মেসি এদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। মায়ামির লিড বাড়ানোর পথে তিনি প্রথম ব্যক্তিগত গোলটি করেন ৪৭ মিনিটে। বন্ধু সুয়ারেজের ৬ গজ দূরত্ব থেকে দারুণভাবে বাড়ানো পাস এক স্পর্শে জালে জড়ান মেসি। ৬০ মিনিটে তিনি নিজের দ্বিতীয় এবং দলের স্কোরলাইন ৪-০ করেন।

Manual8 Ad Code

রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ড্রিবলিংয়ে প্রতিপক্ষ ইউনাইটেডের দুজনকে কাটিয়ে গোলরক্ষক সিন জনসনকে পরাস্ত করেছেন ১২ গজ দূর থেকে। এর আগে অবশ্য মাত্র তৃতীয় মিনিটেই মায়ামিকে লিড এনে দেন সুয়ারেজ। ৩৯ মিনিটে মেসির শট বাধাপ্রাপ্ত হলে ফিরটি বলে শট নিয়ে জালে জড়ান উরুগুইয়ান তারকা।

Manual8 Ad Code

এই ম্যাচ দিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধারায় অবসান ঘটাল মায়ামি। এর আগের পাঁচ ম্যাচের মধ্যে তারা ৪ ড্র ও একটিতে হেরেছিল। ২৯ আগস্ট সিএফ মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করার পর এটিই ছিল মায়ামির প্রথম জয়। এ ছাড়া ১৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসও এমএলএসে প্রথম জয়ের স্বাদ পেলেন। ৪৯ পয়েন্ট নিয়ে তার দল ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দ্বিতীয় এবং শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৬০।

শেয়ার করুন