Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৮:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ | ০৮:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
দিরাইয়ে বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

Manual5 Ad Code

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষের পর রবজুল হক মোড়ল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হলেও শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ও পুলিশ। ফলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এদিকে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় পূর্ববিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। নিহত রবজুল হক মোড়ল শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে ছাদিরপুর পয়েন্ট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিত বোয়ালা রবজুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফরিদ আলী (৫৫) নামে অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে চিকিৎসক সঞ্জিত জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে জমির হোসেন বলেন, ছাদিরপুর পয়েন্টে রাজনসহ কয়েকজন মিলে ফরিদ আলীকে একা পেয়ে মারধর করেছেন বলে তিনি শুনেছেন। তবে রবজুল হক মোড়লের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

অন্যদিকে এ ঘটনায় বক্তব্য জানতে রাজন ও নুরুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।

Manual7 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘নিহত রবজুল হকের শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথার নিচের দিকে সামান্য ফোলা ভাব রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মোড়লের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।’

Manual6 Ad Code

শেয়ার করুন