Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক বিজয়

admin

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক বিজয়

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। পরাধীনতার শিকল ছিড়ে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের থেকে বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশের দামাল ছেলেরা। ঘড়ির কাটায় এ দেশে এখন ১৭ ডিসেম্বরের প্রথম প্রহর হলেও দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এখনো ঠিক ১৬ ডিসেম্বরই আছে। বিজয়ের এমন দিনেই ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা।

Manual4 Ad Code

বাফেলো পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ১০০ বলে অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা। ব্যাট করতে নামা দলের পাঁচ ব্যাটারের রানই দুই অঙ্ক ছুঁয়েছে এদিন।

Manual8 Ad Code

পরে বোলিংয়ে নেমে প্রোটিয়া ব্যাটারদের নিয়ে ছেলেখেলায় মাতলেন নাহিদা-ফাহিমারা। বাংলাদেশের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয়ে গেছে মাত্র ১৩১ রানে। ১১৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

Manual7 Ad Code

দারুণ এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম ওয়ানডে জয়। এ ছাড়া দুই দলের ওডিআই মুখোমুখিতে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল ২০১৭ সালে কক্সবাজারে।

 

Manual6 Ad Code

কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে। এবার ওয়ানডেতেও শুরুটা হলো দাপুটে জয়ে।

শেয়ার করুন