Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের কূটনৈতিক বার্তা দিল পোল্যান্ড। মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি রক্ষায় বিমান প্রতিরক্ষাব্যবস্থা চাইলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমা এবং ন্যাটোর পূর্ব সীমান্ত সুরক্ষায় নিয়োজিত রয়েছে। তাই এগুলো অন্য কোথাও পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র পোল্যান্ডের কাছে অন্তত দুটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে ব্যবহারের জন্য চেয়েছিল। ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে এই সহায়তা প্রয়োজন বলে জানানো হয়।

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান চালালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন