Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের গোয়াইনঘাটে ঘোরাঘুরি হলনা তিন বন্ধুর, সাকিব নিহত

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৭:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০৭:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোয়াইনঘাটে ঘোরাঘুরি হলনা তিন বন্ধুর, সাকিব নিহত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম সাকিব আহমদ (১৬)। এ ঘটনায় তার দুই সহপাঠী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Manual2 Ad Code

রবিবার (৫ জুলাই) দুপুর ১টর দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত সাকিব গোয়াইনঘাটের নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলেন ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রায়হান আহমদ রাহুল (১৬) ও লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

Manual2 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে ৩ বন্ধু মোটরসাইকেলে জাফলং চা বাাগান এলাকা ঘুরতে বের হয়েছিল। রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের মোটরবাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। অপর দু’জনকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন