Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আনোয়ারাজ্জামানই হচ্ছেন নৌকার মাঝি!

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আনোয়ারাজ্জামানই হচ্ছেন নৌকার মাঝি!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকেই নৌকার মাঝি করা হতে পারে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

Manual7 Ad Code

ওই সূত্র আজ শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জানায়, যতদূর জানা গেছে- সিলেট সিটিতে আনোয়রুজ্জামানেই ভরসা রাখতে যাচ্ছে আওয়ামী লীগের হাই কমান্ড।

Manual2 Ad Code

জানা যায়, শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বসেছে। এ সভায় সিলেটের নৌকার মাঝি নির্ধারণ করা হবে এবং সভা শেষে নাম ঘোষণা করা হবে। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

সিসিক নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী হতে দলীয় মনোনয়ন কিনেছিলেন ১১ জন। তারা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্মসম্পাদক এটিএমএ হাসান জেবুল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ও ব্যবসায়ী-ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন আহমদ সেলিম এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।

Manual3 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

শেয়ার করুন