Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়া!

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়া!

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। দলটির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে কে কে তার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। কে হচ্ছেন অর্থমন্ত্রী- তা নিয়েও নানা সমীকরণ চলছে সাধারণ মানুষের মধ্যে। কারণ কয়েকটি গুরুত্ব পূর্ণ পদের মধ্যে এটি অন্যতম। বলা হয় প্রধানমন্ত্রীর পরেই এর গুরুত্ব। এমন পরিস্থিতিতে বিএনপির হবিগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে। সূত্র জানায়, অর্থমন্ত্রীর হওয়ার দৌঁড়ে অনেকটা এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত রেজা কিবরিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। গণফোরামের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নির্বাচনের কিছুদিন আগে তিনি যোগ দেন বিএনপিতে। দলীয় নমিয়েশন পেয়ে তিনি হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হন। ভাবা হচ্ছে তাকেই অর্থমন্ত্রী করা হতে পারে।রেজা কিবরিয়া একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ। তিনি দীর্ঘসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ কাজ করেছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর থেকে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে বিএনপিতে যোগ দেন। এছাড়া তিনি ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এবং কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন।রেজা কিবরিয়া ১৯৫৭ সালের ৬ মার্চ সিলেট জেলার হবিগঞ্জ মহকুমায় অবস্থিত জালালসাপ গ্রামে জন্মগ্রহণ করেন। কিবরিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে স্নাতক, কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর অর্জন করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমফিল ও ডিফিল অর্জন করেন। এরপর তিনি ১৯৮৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন এবং ১৯৯৩ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হয়েছিলেন। এরপর ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এরপর ৮ বছরের জন্য তিনি পিডিপি অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্ব-আফ্রিকা আঞ্চলিক কারিগরি সহায়তা কেন্দ্রের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

Manual3 Ad Code

তিনি গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ২০১৬ সাল থেকে ২ বছরের জন্য তিনি কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন।

Manual4 Ad Code

দেশের বিদ্যমান অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন সরকারকে অনেকগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সে কারণে দেশের সার্বিক অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণার পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ সম্পন্ন ব্যক্তিই অর্থমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাবেন, এমনটাই ধারনা বিশ্লেষকদের।

শেয়ার করুন