Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-যাত্রা: জ*রি*মা*না দিল মামুন ও বিলাস

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঈদ-যাত্রা: জ*রি*মা*না দিল মামুন ও বিলাস

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার: 

Manual3 Ad Code

ঈদ-যাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই বাস কোম্পানীকে জরিমানা করা হয়েছে। কোম্পানীগুলো হল, মামুন এন্টারপ্রাইজ ও বিলাস পরিবহন।

Manual3 Ad Code

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, গণপরিবহণে ভাড়ার চার্ট প্রদর্শন না করা ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবী বা আদায় করায় সড়ক পরিবহন আইনে মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিয়াউর রহমান’কে ৫ হাজার টাকা এবং বিলাস পরিবহণ স্বত্বাধিকারী আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন