Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ করে দেখাব: দ্রব্যমূল্য প্রসঙ্গে মুক্তাদীর

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
কাজ করে দেখাব: দ্রব্যমূল্য প্রসঙ্গে মুক্তাদীর

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন বাণিজ্য, শিল্প বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।

Manual7 Ad Code

 

তিনি বলেছেন, রমজান এবং পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের হাতে দৈনন্দিন যে সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে এবং পাইপলাইনে যা আছে, তা রমজান মাস এবং তার পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। এ বিষয়ে কারও কোনো শঙ্কার কারণ নেই।

 

Manual8 Ad Code

রমজান এলেই ‘সিন্ডিকেট’ প্রসঙ্গ সামনে আসে—এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমি আপনাদের সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব।’

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।

শেয়ার করুন