৭ জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাজ্যে যান, ফেরেন ৬ মে।
১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পান তিনি।
২৩ নভেম্বর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২৫ ডিসেম্বর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।
৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। অবসান ঘটে মহিমাময় এক রাজনৈতিক জীবনের।