Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

Manual2 Ad Code

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে ডেকে এনে একদিন আটকে রাখেন। এ সময় জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনার পর গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। মামলায় অধিকতর তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দেন। পরে ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই এসআই নুরুজ্জামান। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট জারি করে। পরে ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেন আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য।

শেয়ার করুন