Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে টিসিবি’র গাড়িতে উপচেপড়া ভিড়

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে টিসিবি’র গাড়িতে উপচেপড়া ভিড়

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

গোলাপগঞ্জে টিসিবি’র ট্রাকসেল গাড়ি থেকে পণ্য বিক্রয়কালে লোকজনদের উপচেপড়া ভিড় লক্ষ্য দেখা গেছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার পৌরসভা মাঠে এই পণ্য বিক্রয় করা হয়। বর্তমানে দ্রব্যমরল্যের উর্ধ্বগতির ফলে লোকজন যখন কোনঠাসা ঠিক সেই সময়ে এই পণ্য যেন ‘সোনার হরিণ’।

Manual4 Ad Code

জানা যায়, বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের  উর্ধ্বগতির কারণে লোকজনের নাভিশ্বাস উঠছে।বিশেষ করে সয়াবিন তেল, ছোলা, ডাল, কাঁচামরিচ, লেবু, মাছ ও মাংসের দাম আকাশচুম্বী। এতে লোকজনের অবস্থা অনেকটা হাসফাস। বাজারে দ্রব্যমূল্যের উধর্বগতির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লকজনদের কষ্টের সীমা নেই।

শনিবার উপজেলার পৌরসভা মাঠে ট্রাকসেল করা হয় সয়াবিন তেল, ছোলা, চিনি, ডালসহ বিভিন্ন নিত্যপণ্য। এতে লোকজনের মধ্যে কিছুটা স্বস্তি নেমেছে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

টিসিবি’র ডিলার মাহিন জুয়েল আহমদ জানান, প্রচুর ক্রেতা এসেছিলেন। সবার কাছে পণ্যগুলো বিক্রি করতে পেরে ভাল লাগছে। এতে কিছুটা হলেও লোকজন স্বস্তি পাবেন।

Manual6 Ad Code

শেয়ার করুন