Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রামে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সড়কে দাঁড়িয়ে প্রকাশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর নিউ মার্কেট মোড়ে গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম কামাল হোসেন (৪৩)।নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নূরে আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, খালি গায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের পাশে আনারস বিক্রেতার ভ্যান গাড়ি থেকে ছুরি নিয়ে নিজের গলায় চালিয়ে দেন।

তিনি বলেন, এসময় তার সাথে কেউ ছিলেন না। পুলিশ তাকে উদ্ধার করে অজ্ঞাত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যদের সন্ধান করে পাওয়া যায়।

Manual8 Ad Code

রাতে ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কোতোয়ালী থানার এসআই নাঈম রহমান।

Manual2 Ad Code

তিনি বলেন, ওই ব্যক্তি কিছুটা অপ্রকৃতিগ্রস্থ। তার বড় ভাই জানিয়েছেন, তিনি মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে মাদক সেবনও করতেন।

রাত আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এসআই নাঈম।

Manual7 Ad Code

শেয়ার করুন