Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আমাদের অন গোয়িং যে প্রকল্প চলছে তা চলতে থাকবে, কোনোটাই বন্ধ হবে না।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমাদের রুলস হলো মানুষের সেবা করা। রুলস অব বিজনেস কি এই নিয়মের মধ্যে থেকে আটকে থাকলে পরিবর্তন করে এগোতে হবে। আমরা প্রস্তুতি নিয়েই এসেছি যাতে অল্প সময়ে অনিয়ম দূর করে আপনাদের সহযোগিতায় এ দেশকে এগিয়ে নিয়ে যাবো।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যে মেন্ডেট (সম্মতি) নিয়ে এসেছি তাদের জীবনমান উন্নয়নে এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করবো।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পগুলো কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের সময় কম। এ অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে এই বাজেটের মধ্যে দিয়েই ওয়েল ডেভেলপমেন্ট করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভবিষ্যৎ জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, এ মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমরা অনেক কাজ একসঙ্গে না নিয়ে যদি দশটি কাজ নিয়ে এর সফল বাস্তবায়ন করতে পারি তাহলে সেটিই হবে সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের সাফল্য। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি কার্যকর মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন