Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চোটে ভুগছেন সাকিব, বিপিএলে খেলা হবে তো?

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
চোটে ভুগছেন সাকিব, বিপিএলে খেলা হবে তো?

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিপিএল শেষেই চ্যাম্পিয়নস ট্রফির মিশনে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই দলের অংশ হবেন তানজিম হাসান সাকিব। তবে তার আগে চলমান বিপিএলে চোটে পড়েছেন তিনি। যার ফলে ভক্ত মনে প্রশ্ন চোট সারিয়ে বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে তো সাকিবের?

Manual2 Ad Code

চলমান বিপিএলে সবশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা পেসার। পরে খোঁজ নিয়ে জানা গেছে ঘাড়ে চোট পেয়েছেন তিনি।

Manual1 Ad Code

ঢাকার বিপক্ষে সিলেটের রোমাঞ্চকর ৬ রানের হারের ম্যাচে দলে ছিলেন না সিলেটের অন্যতম সেরা পেসার তানজিম সাকিব। তার না থাকার কারণ হিসেবে জানানো হয়েছে, ঘাড়ের চোটে ভুগছেন তিনি। ঘাড়ে কিছুটা ব্যথা অনুভব করায় খেলানো হয়নি তাকে। ম্যাচে তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন আরেক পেসার সুমন খান।

Manual5 Ad Code

ম্যাচ খেলার মতো ফিট হতে ঠিক কত সময় লাগবে সেটাও জানা গেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে তানজিম সাকিবের। আর সেটি হলে এবারের বিপিএলে আর দেখা নাও যেতে পারে সাকিবের। কেননা, তার দলের প্লেঅফে যাওয়ার সম্ভাবনাও খুবই কম।

চলতি বিপিএলে সিলেটের এখনো বাকি রয়েছে গ্রুপ পর্বের ৪ ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো তারা খেলবে যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি। যেখানে তানজিমের খেলার সম্ভাবনা বেশ কমই বলা চলে। তবে জানা গেছে, এরপর তিনি মাঠে ফিরতে পারবেন। অর্থাৎ আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে কোনো শঙ্কা আপাতত নেই সাকিবের।

শেয়ার করুন