Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত উগ্রবাদী দল। তাদের উত্থানে পেছনে আ.লীগ দায়ী।

Manual2 Ad Code

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

Manual1 Ad Code

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজ যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামের, সেটা আ.লীগের কারণে। তাদের দমনপীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া। তাদের ইনোসিয়েট করতে না দেয়া। তার কারণে এমন হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

Manual2 Ad Code

শেয়ার করুন