Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৫১ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করবেন তারা।

Manual6 Ad Code

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’

Manual2 Ad Code

১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।’

নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন