Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কো রুবিও

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কো রুবিও

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

Manual2 Ad Code

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন সাতটি আসনে।

Manual5 Ad Code

বিজয়ী দল ও এর নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে রুবিও লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।”

একই সঙ্গে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। তার ভাষায়, “এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

শেয়ার করুন