Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সিদ্ধান্তের ভিত্তিতে এ নিয়োগ কার্যকর হয়।

Manual2 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর মাধ্যমে প্রায় ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল দলটি। এবারই প্রথম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান।

Manual2 Ad Code

শেয়ার করুন