Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের তলবে সিলেট ছাড়লেন যারা

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
তারেক রহমানের তলবে সিলেট ছাড়লেন যারা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করায় এখন তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। সিলেটে বিএনপির বিপুল বিজয়ে তারেক রহমানের মন্ত্রী সভায় কারা থাকতে পারেন এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবারের নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৮ টিতেই জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা।সূত্র জানায়, এদিকে মন্ত্রী সভা গঠনের আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পৃথম পৃথক সময়ে সিলেট বিএনপির বিজয়ী প্রার্থীদের ফোন করে অভিনন্দন জানান। সেই সাথে সিলেটের কয়েকজন বিজয়ী প্রার্থীকে জরুরীভাবে ঢাকায় আসার কথা জানান। নেতার এমন জরুরী তাগিদে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, রেজা কিবরিয়া, হুমায়ুন কবীর ও মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ কয়েকজন বিমানের ফ্লাইটে ঢাকায় যান বলে দলীয় সূত্র জানায়।

Manual4 Ad Code

বিএনপির মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। এ নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভা গঠনের ক্ষণ গণনা শুরু হবে।

Manual8 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন-প্রবীণের মিশেলে। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিপরিষদে তারা জায়গা পাবেন। দল থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়নি, নতুন মন্ত্রিসভায় তাঁদের মূল্যায়ন করা হবে। বিষয়ভিত্তিক যাঁরা এক্সপার্ট, তাঁরাই এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। ঢাউস কোনো মন্ত্রিসভা করা হবে না বলে জানা গেছে।

Manual2 Ad Code

শেয়ার করুন