Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে গু*লি*বি*দ্ধ সিলেটের আক্তারসহ ২ বাংলাদেশী

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
পর্তুগালে গু*লি*বি*দ্ধ সিলেটের আক্তারসহ ২ বাংলাদেশী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

পর্তুগালে সন্ত্রাসী হামলা দুই বাংলাদেশী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতদের সঙ্গে ঘনিষ্ঠরা।

Manual7 Ad Code

আহত দুই বাংলাদেশীর মধ্যে একজনের নাম আক্তার হোসেন (আনু. ৩০)। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের পূর্ব আমকোনা গ্রামে। তার আর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

গোলাপগঞ্জের কয়েকজন পর্তুগাল প্রবাসী জানান, দুপুরের দিকে হঠাৎ করে রাজধানী লিসবনের বেনফরমোসো রোডে হামলার এ ঘটানাটি ঘটে।

Manual4 Ad Code

তবে এর কারণ সম্পর্কে বা সন্ত্রাসীদের সংখ্যা সম্পর্কেও তাৎক্ষনিক তেমন কিছু জানাতে পারেন নি তারা। আক্তারের পায়ে গুলি লেগেছে। অপর বাংলাদেশী আহত সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

তাদের দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

এ ঘটনায় লিসবনে থাকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লিসবন পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন