Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক

admin

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিলো। তবে তার পরিবর্তে বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক ঢাকায় আসবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ইসহাক দার।

Manual4 Ad Code

এর আগে, মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক্সে দেয়া শোক বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual8 Ad Code

বুধবার দুপুর ২টায়  জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়াবেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।প্রসঙ্গত, খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন