Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ-সিএনজির সং ঘ র্ষে ৩ জনের প্রাণহানি

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
পিকআপ-সিএনজির সং ঘ র্ষে ৩ জনের প্রাণহানি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের গিয়াসনগর এলাকার শাহপুরে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর দুই যাত্রী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায় ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামের আলী নূর ও মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা রুবেল মিয়া ও রেহান মিয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন