Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতির বন্যায় ভাসছে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতিশ্রুতির বন্যায় ভাসছে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শেষ মূহুর্তে চলছে নির্বাচনী উৎসব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও কর্মী-সমর্থকের পদচারণায় মুখর হয়ে উঠছে শহর থেকে পাড়া-মহল্লা। গণসংযোগ, মতবিনিময় সভা, উঠোন বৈঠক, লিফলেট বিতরণ, নির্বাচনী পথসভা ও মাইকিং চলছে সমানভাবে। একই সাথে একাধিক প্রার্থীর কর্মী-সমর্থকরা গ্রাম-গঞ্জে যাওয়ার ফলে নির্বাচনের এক চমৎকার আবহ তৈরী হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলে শোভা পাচ্ছে প্রার্থীদের বড় বড় বিলবোর্ড, ব্যানার আর ফেস্টুন।জানা যায়, এই আসনে বর্তমানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন বিএনপি মনেনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), ১১দলীয় জোটের মনোনীত প্রার্থী ও ঢাকা (উত্তর) জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাড়ি পাল্লা), জমিয়তে উলামায়ে ইসলামীর নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার), গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান (ট্রাক) ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নূরসহ ৫জন প্রার্থী।

Manual4 Ad Code

তারা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় দিনরাত গণসংযোগ, মতবিনিময় সভা, উঠোন বৈঠক, ও নির্বাচনী পথসভাসহ সব ধরণের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Manual5 Ad Code

 

প্রার্থীরা এলাকাবাসীকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, তিনি নির্বাচিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সব সমস্যা চিহ্নিত করে সমাধান করবেন। বিশেষ করে এই দুই উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযেগ, গোলাপগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর উপর পৃতক ূুইটি ব্রীজ নির্মাণ সহ সব ধরণের উন্নয়নমূলক কাজ করবেন। এই দুই উপজেলা মাদকমুক্ত, ঘুষ-দুর্নীতি নির্মূল করবেন।

Manual2 Ad Code

বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলছেন, তিনি বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সকল রাস্তাঘাট, নদীভাঙ্গনরোধসহ সব ধরণের উন্নয়ন করা হবে।

 

স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলছেন, তিনি জয়লাভ করলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সকল রাস্তাঘাট, নদীভাঙ্গনরোধ, গোলাপগঞ্জে পৃথক দুইটি ব্রীজ নির্মাণসহ সকল সমস্যা চিহ্নিত করে পর্যাক্রমে সমাধানের উদয়োগ নেওয়া হবে। এছাড়া নির্বাচিত হলে এমপি হিসেবে প্রাপ্য সম্মানী ভাতা নিজপ না নিয়ে গরীব-দুঃখী মানুষের মধ্যে এবং মানবিক সংগঠনে দান করে দিবেন।এদিকে প্রার্থীদের একের পর প্রতিশ্রুতির ফলে ভেটাররা নিশ্চিত হতে পারছেন না। ভোটাররা বলছেন, আমরা কথায় নয়, কাজেই বিশ্বাসী। যিনি কথা দিয়ে কথা রাখবেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন-এমন প্রার্থীকে ভেট দিবো।

Manual7 Ad Code

শেয়ার করুন