Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী শফিকে ‘পরিকল্পিতভাবে হত্যা’, আলমত নষ্ট করতে মরদেহে আগুন

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
প্রবাসী শফিকে ‘পরিকল্পিতভাবে হত্যা’, আলমত নষ্ট করতে মরদেহে আগুন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেটের জকিগঞ্জের হাওর থেকে মরদেহ উদ্ধার হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুরের লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৪ ) করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ছে বলে ধারণা পুলিশের। নিহতের পরিচয়যিাতে শনাক্ত করা না যায় এ জন্য মরদেহে আগুন দেওয়া হয় বলেও ধারণা তাদের।

এদিকে, প্রবাসীর মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) শফির ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসব তথ্য জানিয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা হত্যা রহস্য উদঘাটনে কাজ করছি। তবে এখনও উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। এঘটনায় এখন পর্যন্ত মামলাও হয়নি।

Manual3 Ad Code

তিনি বলেন, পুলিশের ধারণা হত্যাকাণ্ডটি পরিকল্পিত। মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়। পুলিশের ধারণা, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

এদিকে, যেদিন শফি নিখোঁজ হন ওইদিন রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন। মাথায় ছিলো তার হেলমেট। শফি নিজেই মোটরসাইকেল চালালেও পেছনে বসা ছিলেন এক যুবক। যে যুবককে শফির পরিবার আগে কখন দেখেননি এমনকি তারা চিনেনও না। সিসি ক্যামেরা ফুটেজে এ দৃশ্যটি ধরা পড়ার পর নতুন করে মোড় নিয়েছে তদন্তে। সেই যুবককে শনাক্ত করতে পারলেই শফি হত্যার রহস্যের জট খুলতে পারে বলে মনে করছে পুলিশ। ইতোমধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য দল সেই যুবকের খোঁজে মাঠে নেমেছে।

Manual6 Ad Code

নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে। তিনি প্রায় ২৫ বছর ধরে স্বপরিবারে লন্ডনে বসবাস করতেন। নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি আগুনে পোড়ানো ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহের পাশেই পাওয়া যায় লবণের একটি প্যাকেট। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধারের পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি টিম মরদেহের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন শফি। গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

শেয়ার করুন