Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফল ঘোষণা করেন।১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

Manual8 Ad Code

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ।

ইতিপূর্বে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন।

গণভোটের ফলাফল

একই আসনে অনুষ্ঠিত গণভোটে মোট ২ লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।

Manual6 Ad Code

শেয়ার করুন