Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না: শফিকুর রহমান

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না: শফিকুর রহমান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ‘আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করব (এড়িয়ে যাব), কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না। আমাদের যা করা প্রয়োজন, তা-ই করব। কারণ, মানুষের ভোটের অধিকার হারিয়ে যায়, এটা আমরা কোনোভাবেই চাই না।’

রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের প্রার্থী তিনি।

শফিকুর রহমান বলেন, ‘২০১৪ সাল, ’১৮ সাল, ’২৪ সালে জেলেই ছিলাম। তিনটি ভোট হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক, দোয়া করি।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, শুধু আমি না; দেশের যুবসমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটের জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক—সেটা আমরা দোয়া করি।’

আমি বিশ্বাস করি, শুধু আমি না; দেশের যুবসমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটের জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক—সেটা আমরা দোয়া করি।
শফিকুর রহমান, জামায়াতের আমির

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক, যা কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, যা হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম। অন্যান্য কেন্দ্রেও যাব।’

‎দেশটা সবাই মিলে গড়তে হবে—মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘দেশ গড়ার কাজে আমরা মিডিয়াকে আমাদের পাশে চাই। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, সেটা আমরা কখনোই চাই না। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেটা আমরাও মানব, আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

Manual4 Ad Code

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হন।’

মিডিয়া একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘কেউ যদি অপরাধ করে থাকেন, সেটা আমি হলেও—আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে আবার জোর করে অপরাধ বানানো—সেটা আরেকটা বড় অপরাধ।’

Manual8 Ad Code

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা–১৫ আসনে মোট ১৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

Manual4 Ad Code

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। তাঁরা হলেন শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।

শেয়ার করুন