Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে অফিসার চয়েস মদসহ একজন গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে অফিসার চয়েস মদসহ একজন গ্রেপ্তার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১৮ বোতল অফিসার চয়েস মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পরবর্তী আদালতে সোপর্দ করা হয়।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকায় অভিযানকালে ১৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে গোলাপগঞ্জের রনকেলী এলাকার মৃত কুরবান আলীর ছেলে সুজন মিয়া (৫০) কে গ্রেফতার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন