Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে রুমেল-তাজ

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে রুমেল-তাজ

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
দীর্ঘদিন পর বিয়ানীবাজারে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। গত ১লা অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলুতুজ্জামান খাঁন এনডিসি এ কমিটি অনুমোদন করেন।

নতুন এডহক কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার আহবায়ক, সদস্য যথাক্রমে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি এবং সদস্য সচিব হিসেবে পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলকে মনোনীত করা হয়।

Manual7 Ad Code

এদিকে এডহক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান রুমেল ও সদস্য তাজ উদ্দিন কুটি এক বিবৃতিতে ক্রীড়া সংস্থার দায়িত্বশীল পদে তাদের অর্ন্তভূক্তির জন্য সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন