Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার সিসিক’র দায়িত্ব নিচ্ছেন কাইয়ুম চৌধুরী

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ

ফলো করুন-
বুধবার সিসিক’র দায়িত্ব নিচ্ছেন কাইয়ুম চৌধুরী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেট সিটি করপোরেশনের নব-নিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অ: দা:) নেহার রঞ্জন পুরকায়স্থ।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রশাসকের দায়িত্ব (মেয়র) গ্রহণ করবেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

Manual6 Ad Code

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

Manual3 Ad Code

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

 

Manual6 Ad Code

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন