Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে ফাইনাল পর্ব শুরু

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রাজিল-আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে ফাইনাল পর্ব শুরু

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব দুর্দান্ত জয়ে শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে চিলিকে, আর ব্রাজিল ১-০ ব্যবধানে উরুগুয়েকে পরাজিত করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করেন সুবিয়াব্রে (৩৫ মিনিট) ও রুবার্তো (৪২ মিনিট)। চিলির পক্ষে একমাত্র গোলটি করেন রোসেল (৬১ মিনিটে)।

Manual2 Ad Code

একই দিনে ভেনেজুয়েলার অন্য একটি স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। ম্যাচের ৭৪তম মিনিটে পেদ্রো গোল করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

Manual5 Ad Code

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে ব্যবহৃত হয়।
– গ্রুপ পর্বে ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে।
– প্রতি গ্রুপের সেরা তিন দল উঠেছে ফাইনাল পর্বে।

ফাইনাল পর্বে কোনো গ্রুপ নেই, প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার সেরা ৪ দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

Manual4 Ad Code

চিলি আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। তবে চিলি যদি ফাইনাল পর্বের শীর্ষ ৪ দলের মধ্যে অবস্থান ধরে রাখতে পারে, তাহলে পঞ্চম দলও বিশ্বকাপে কোয়ালিফাই করবে।

Manual6 Ad Code

শেয়ার করুন