Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের টাকার হিসেব নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ফজল মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর  ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ফজল মিয়া ওই গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মসজিদের ক্যাশের টাকা ও হিসাব মো. কাঁচা মিয়ার দায়িত্বে ছিল। এ টাকার হিসাব চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত মো. ফজল মিয়া কে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ সংঘর্ষের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

Manual4 Ad Code

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মসজিদের ক্যাশের টাকা ও হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

শেয়ার করুন