Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিষ ছিনতাইকালে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিককে বহিষ্কার

admin

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
মহিষ ছিনতাইকালে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিককে বহিষ্কার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের ওসমানীনগরে মহিষবহনকারী ট্রাক ছিনতাইকালে জনতার হাতে আটক হওয়া সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক টিটন মল্লিককে দল থেকে বহিস্কার করা হয়েছে।

সোমবার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান তাকে বহিস্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানান দলটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে টিটন মল্লিককে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এরআগে রোববার দুপুরে সিলেটের ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষ বোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক। গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

Manual2 Ad Code

দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহিষ বোঝাই একটি পিকআপকে (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে অনুসরণ করছিল একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০)।

Manual1 Ad Code

তেরমাইল এলাকায় পৌঁছামাত্র মাইক্রোবাসটি পিকআপের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপ চালককে বেধড়ক মারধর শুরু করে এবং গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা এগিয়ে এসে তাদের ঘেরাও করেন। জনতার উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও টিটন মল্লিক ও আব্দুর রশিদ নামে দুইজনকে স্থানীয়রা ধরে ফেলেন।

Manual6 Ad Code

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা মহিষ ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেন। ওই সময় টিটন মল্লিক নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুইজনকে আটক করে এবং ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও মহিষের পিকআপটি থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করে। বর্তমানে গণপিটুনিতে আহত দুইজনকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

শেয়ার করুন